ঢাকা শুক্রবার, এপ্রিল ১০, ২০২৬

পছন্দের স্থান সরাসরি সেভ করা যাবে উবার অ্যাপে

রাইড শেয়ারিং অ্যাপ উবার এখন থেকে পছন্দের জায়গা সরাসরি অ্যাপে সেভ করার সুবিধা দিবে। এর ফলে প্রিয় বন্ধু বা দরকারি জায়গায় খুব তাড়াতাড়ি অ্যাপ থেকে এক্সেস করা যাবে।

রেস্টুরেন্ট, এয়ারপোর্ট কিংবা পছন্দের স্থানে আবার যাওয়ার প্রয়োজন হলে এই ফিচার কাজে লাগবে। ‘সেভড প্লেস’ নামের এই ফিচারে কোনো জায়গা সেভ করে রাখলে পরবর্তীতে ওই লোকেশন ভুলে গেলেও আবার এই ফিচারে এক্সেস করলেই পাওয়া যাবে। ব্যবহারকারী এই স্থানের কোনো নাম বা ইমোজি দিয়েও সেভ করে নিতে পারবেন। অ্যাপের সেভ করা স্থান বের করতে ‘হোয়ার টু গো’ অপশনে ট্যাপ করতে হবে, এরপর ‘মোর সেভড প্লেস’ এ লিস্ট দেখে কাঙ্ক্ষিত স্থানটি নির্বাচন করতে হবে।

নতুন এই ফিচারটি যুক্তরাষ্ট্রের চালকদের জন্য আইওএস এবং অ্যান্ড্রয়েডে উন্মুক্ত করা হয়েছে এবং বিশ্বব্যাপী এই ফিচার আগামী বছর চালু করা হবে বলে জানিয়েছে উবার।

সূত্র: দ্য ভার্জ