ঢাকা বুধবার, জুন ২৪, ২০২৬

“সাংস্কতিক পর্যটন ও সামজিক শান্তি” শীর্ষক ওয়ার্কশপ

বাংলাদেশ ট্যুরিজম ফাউন্ডেশনের উদ্যেগে আগামী ৯ জুন শনিবার সকাল ১১ টা থেকে ঢাকা বিশ্ব বিদ্যালয়ের ট্যুরিজম ও হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের সেমিনার হলে এক কর্মশালার আয়োজন করা হয়েছে।এই কর্মশালায় প্রধান অতিথি হিসেবে থাকছেন বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের সিইও শ্রী নিখিল রঞ্জন রায়।এছাড়াও বিশেষ অতিথি হিসেবে থাকছেন ঢাকা বিশ্ব বিদ্যালয়ের ট্যুরিজম ও হসপিটালিটি বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অধ্যাপক ডক্টর আশরাফুল ইসলাম চৌধুরী, বাংলাদেশ ট্যুরিস্ট পুলিশের সুপার ডক্টর আশরাফুর রহমান ট্যুর অপারেটর এসোসিয়েশন অফ বাংলাদেশে(তোয়াব) পরিচালক হুমায়ন কবির।আলোচক হিসাবে যারা থাকছেন সাবেক অধ্যাপক ডক্টর আফজাল হোসাইন, লিবারেল আর্টস উইনিভার্সিটির প্রত্নতাত্ত্বিক গবেষণা কেন্দ্রের পরিচালক,অধ্যাপক ডক্টর সাহানি হোসেন জাহান,টি ডিএবির ভাইস চেয়ারম্যান আবুল কালাম আজাদ,১৩ বার বাংলা চ্যানেল বিজয়ী লিটন সরকারও ট্যুরিজম ফাউন্ডেশের সভাপতি মোখলেসুর রহমান