রোটারিয়ান ব্যারিস্টার মুতাসিম বিল্লাহ ফারুকী বাংলাদেশ পর্যটন বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা(CEO) নিযুক্ত হয়েছেন ।
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) আইন ও প্রয়োগ শাখার বর্তমান সদস্য রোটারিয়ান ব্যারিস্টার মুতাসিম বিল্লাহ ফারুকীকে বদলি করে বাংলাদেশ পর্যটন বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে নিযুক্ত হয়েছে। একজন রোটারিয়ান হিসেবে বাংলাদেশের বহু চ্যারিটেবল কর্মকাণ্ডের সাথে তিনি জড়িত ছিলেন এবং এখনো আছেন।
জনপ্রশাসন মন্ত্রণালয় গত ৩০ আগস্ট একটি সার্কুলার জারি করে এই নিয়োগের কথা জানায়। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অধীনস্থ এই পর্যটন বোর্ডের সিইও হিসেবে ফারুকী দায়িত্ব পালন করবেন এবং এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।
বদলি হওয়ার আগে ফারুকী এনবিআর-এর আইন ও প্রয়োগ শাখায় ভারপ্রাপ্ত সদস্য হিসেবে কর্মরত ছিলেন।বাংলাদেশ পর্যটন বোর্ড হলো দেশের জাতীয় পর্যটন সংস্থা, যা বাংলাদেশকে একটি পর্যটন গন্তব্য হিসেবে প্রচার এবং এই খাতের উন্নয়নে সহায়তা করার জন্য তিনি দায়িত্ব প্রাপ্ত হয়েছেন।