ঢাকা শুক্রবার, আগস্ট ৭, ২০২৬

১০সেপ্টেম্বর থেকে জয়দেবপুর -বিমানবন্দর রেলস্টেশনে যাত্রী ওঠা-নামা শুরু

সমগ্র বিশ্বের ন্যায় বাংলাদেশে করোনা ভাইরাস বিস্তার ঘটলে রেল যোগাযোগ বন্ধ করে দেয় সরকার।পরবর্তীতে সীমিত পরিসরে রেল যোগাযোগ শুরু হলে কয়েকটি স্টেশনে স্টপেজ বন্ধ ছিল। এবার বিমানবন্দর, জয়দেবপুর এবং নরসিংদী স্টেশনে ১০ সেপ্টেম্বর থেকে সকল আন্তঃনগর, কমিউটার এবং মেইল ট্রেন দাঁড়াবে। এছাড়া আগামী ৫ সেপ্টেম্বর থেকে চালু হতে যাচ্ছে আরও ১৯ জোড়া ট্রেন।মঙ্গলবার রেলপথ মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা মো. শরিফুল আলম এসব তথ্য জানিয়েছেন।
গত ৯ আগস্ট রেল মহা পরিচালকের সিদ্ধান্তের ধারাবাহিকতায় চালু হতে যাওয়া ট্রেনগুলো হলো- মহানগর গোধূলী/প্রভাতী, জয়ন্তীকা এক্সপ্রেস, উপবন এক্সপ্রেস, তূর্ণা এক্সপ্রেস, মোহনগঞ্জ এক্সপ্রেস, জামালপুর এক্সপ্রেস, দ্রুতযান এক্সপ্রেস, ধুমকেতু এক্সপ্রেস, রংপুর এক্সপ্রেস, সিরাজগঞ্জ এক্সপ্রেস, মহানন্দা এক্সপ্রেস (খুলনা-চাঁপাই), চাঁপাই-রহনপুর লোকাল, মহানন্দা এক্সপ্রেস (রহনপুর-খুলনা), পদ্মরাগ কমিউটার, নকশিকাঁথা এক্সপ্রেস, সাগরিকা কমিউটার, উত্তরা এক্সপ্রেস, মহুয়া কমিউটার এবং বলাকা এক্সপ্রেস।

১০ সেপ্টেম্বর থেকে বিমানবন্দর, জয়দেবপুর এবং নরসিংদী স্টেশনের সকল আন্তঃনগর, কমিউটার এবং মেইল ট্রেন দাঁড়াবে। ভৈরব বাজারে শুধুমাত্র কালনী এক্সপ্রেসের যাত্রাবিরতি কার্যকর হবে। আগামী ১০ সেপ্টেম্বর থেকে এসব স্টেশনের কোটায় টিকিট দেওয়া হবে। ৫ তারিখ থেকে উচ্চশ্রেণিতে বিছানা-কম্বল দেওয়া হবে এবং সে অনুরূপ চার্জ যুক্ত হবে।

আগামী ৫ সেপ্টেম্বর থেকেই ট্রেনে স্বাস্থ্যবিধি মেনে চা, কফি, বোতলজাত পানি, প্যাকেটজাত খাবার (চিপস-বিস্কিট) সরবরাহ করা যাবে। এইচওআর, রেলওয়ে পাস, মিলিটারি ওয়ারেন্টের টিকিট আগের মতোই ইস্যু করার ব্যবস্থা গ্রহণ করা আহবে। রেলওয়ে কর্মচারীদের জন্য ২% টিকিট ট্রেন ছাড়ার ৩৬ ঘণ্টা আগে সংরক্ষণ করা যাবে। মন্ত্রিপরিষদ বিভাগ, জনপ্রশাসন মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তের কর্তৃক গণপরিবহনের জন্য জারিকৃত নির্দেশনাসমূহ মেনে ট্রেন পরিচালনা করা হবে।আর আগামী ২৭ আগস্ট থেকে ১৮ জোড়া এবং আগামী ৫ সেপ্টেম্বর ১৯ জোড়া ট্রেন রেলের বহরে যুক্ত হলে সব মিলিয়ে চলাচল করা ট্রেনের সংখ্যা দাঁড়াবে ৬৭ জোড়া বা ১৩৪টি।

আমাদের সাথে থাকুন