বাংলাদেশের পাহাড়ী জনপদের ঐতিহ্যবাহী বিজু উৎসব চলছে ।আজ থেকে শুরু এই উৎসব চলবে ৪ দিন প্রজন্ত।চার দিনের এই আয়োজনের নাম বৈসাবী উৎসব বা সংগ্রাই।কালথেকেশুরু হবে পানী খেলা। চৈত্র সংক্রান্তি দিন থেকে বৈশাখের ২য় দিন পর্যন্ত চলা এই বৈসাবী উৎসব পাহাড়ী জনপদ সাঁজে এক বিশেষ সাজে।তাই যারা পাহাড় ভালবাসে তাদের জন্যে এই সময় হতে পারে ভ্রমণের এক উত্তম সময়।
এই সময় পাহাড়ী জনপদের আদিবাসীরা তাদের রীতিনীতি অনুজায়ী পোশাক পড়ে যোগদেয় এই বৈসাবী উৎসবে।
বিশেষ করে মারমা আদিবাসীরা এই সাংগ্রাই(সাল) শুরু সময় তারা ভিক্ষুদের দোয়াই গ্রহণ করে।তারপর শেষ বিকেলে নাইংসা(সুগন্ধি) পানি ও ডাবের পানি দিয়ে বুদ্ধ স্নানের আয়োজন করে।স্নান শেষে মারমারা বৌদ্ধ মন্দিরে যায় আরাধ্না।সেখান থেকে এসে তারা ঘীলা খেলায় মত্ত হয়।
তবে পাহাড়ী এই বৈসাবী উৎসবের সব থেকে আকর্ষনীয় ইভেন্ট হচ্ছে পানি খেলা।আদিবাসী তরুন-তরুনীরা বর্ণিল সাজে সজ্জিত হয়ে নেমে পড়ে পানি খেলায়।তাই পাহাড়ী আদিবাসীদের উৎসবের সাথী হবার এইতো মক্ষম সময়।