সোনারগাঁওয়ে অবস্থিত বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন জাদুঘরে আগামী ১৪ জানুয়ারী থেকে মাস ব্যাপী কারুশিল্প মেলা ও লোকজ উৎসব শুরু হবে ২০১৮। মাস ব্যাপী এ মেলা চলবে আগামী ১৪ ফেব্রুয়ারী পর্যন্ত। (২৬ ডিসেম্বর) মঙ্গলবার বিকেলে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের সভা কক্ষে জাদুঘরের পরিচালক রবীন্দ্র গোপের সভাপতিত্বে কারুশিল্প মেলা ও লোকজ উৎসবের প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়।

সোনারগাঁওয়ে অবস্থিত বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন জাদুঘরে আগামী ১৪ জানুয়ারী থেকে মাস ব্যাপী কারুশিল্প মেলা ও লোকজ উৎসব শুরু হবে ২০১৮
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও) আসনের সংসদ সদস্য মো. লিয়াকত হোসেন খোকা। বিশেষ অতিথি ছিলেন, সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহীনুর ইসলাম, সোনারগাঁও থানা পুলিশের অফিসার ইনচার্জ মো. মোরশেদ আলম, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট সামসুল ইসলাম ভূঁইয়া, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডে সাবেক ডেপুডি কমান্ডার মো. ওসমান গনিসহ স্থানীয় সাংবাদিক বৃন্দ। এ সময় মেলা উদ্বোধনী অনুষ্ঠানে মঞ্চে আসন ব্যবস্থা, স্বেচ্ছাসেবক গঠন করা, নিমন্ত্রণপত্র বিতরণ ও মেলা চলাকালিন আইন শৃঙ্খলার নিরাপত্তা ব্যবস্থার প্রসঙ্গে আলোচনা করা হয়।
(সংগৃহীতঃ লাইভ সোনারগাঁও)