
মন্ত্রণালয় নতুন মন্ত্রী একে এম শাহজাহান কামাল এম পি
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় পেল একজন নতুন মন্ত্রী। আজ ৪ জানুয়ারী, ২০১৮ বৃহষ্পতিবার এই দায়িত্ব নিয়ে কাজ শুরু করেছেন একে এম শাহজাহান কামাল এম পি। অবশ্য মন্ত্রী মহোদয়ের প্রথম সভাটিই ছিল আমাদের সাথে 10th Session of the Islamic Conference of Tourism Ministers (ICTM) বিষয়ে গঠিত ষ্টিয়ারিং কমিটির উপদেষ্টা হিসেবে। তার এই প্রথম সভার সার্বিক আমেজকে এক কথায় সাবলিলই বলা যায়। কেন না তিনি কম কথায় তার বক্তব্য রেখেছেন এবং সবার সহযোগীতা চেয়েছেন। আমরা আশা করবো তিনি তার দায়িত্ব পালনের মাধ্যমে পর্যটন উন্নয়নে তার যেটুকু ভূমিকা রাখা দরকার তা রাখতে সক্ষম হবেন। অবশ্য মন্ত্রী মহোদয়কে ভাগ্যবানও বলবো এজন্য যে, দায়িত্বভার গ্রহণের পরপরই এমন একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সম্মেলন আয়োজনের নেতৃত্বদানের সুযোগ তিনি পেয়ে গেলেন।
এই OIC Islamic Conference of Tourism Ministers (ICTM) টি আগামী মাস অর্থাৎ ফেব্রুয়ারী মাসের ৫-৭ তারিখে ঢাকায় অনুষ্টিত হতে যাচ্ছে । বিশ্বের মুসলিম রাষ্ট্র সমূহের সর্বোচ্চ ফোরাম এই OIC (ও আই সি)-এর সদস্য রাষ্ট্র ৫৭ টি। যার সদর দপ্তর হচ্ছে সৌদি আরবের জেদ্দায়। প্রতি দুই বছ অন্তর এই সংগঠনভূক্ত রাষ্ট্র সমূহে OIC Islamic Conference of Tourism Ministers (ICTM) অনুষ্টিত হয়। এতে সদস্য রাষ্ট্র সমূহের মধ্যে পর্যটন বিষয়ক পারষ্পরিক সহযোগীতা বৃদ্ধি এবং Islamic Cultural Heritage (ইসলামিক কালসারেল হেরিটেজ) ভিত্তিক প্রচারণার লক্ষে কর্মপরিকল্পনা গ্রহণের জন্য সদস্য রাষ্ট্র সমূহের মাননীয় পর্যটন মন্ত্রী মহোদয়গন এবং একই বিষয়ে উচ্চ পর্যায়ের সরকারী ও বেসরকারী কর্মকর্তাগন অংশগ্রহণ করে থাকেন।
তবে, এই সম্মেলনটি নানা কারণে আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ বটে। কারণ, শুধু আয়োজক দেশ হিসেবেই নয় Islamic Tourism (ইসলামিক ট্যুরিজম) এবং বিশেষকরে ইদানীংকালের সাড়া জাগানো “হালাল ট্যুরিজম” বিষয়ে OIC (ও আই সি) ভূক্ত সদস্য রাষ্ট্র সমূহের সাহায্য ও সহযোগীতা প্রাপ্তির জন্য বাংলাদেশ একটি ন্যায্য দাবীদার পক্ষ। তাছাড়া পর্যটন শিল্প সম্পৃক্ত অন্যান্য আরো বেশ কিছু বিষয়ে সাহায্য প্রাপ্তির এই সুযোগকে কতটুকু কাজে লাগানো যাবে তাও এখন দেখার বিষয়। অবশ্য সম্মেলনটি স্বার্থকসুন্দরভাবে আয়োজনের পাশাপাশি এসবের চেষ্টা চালানোর জন্যও সকল প্রস্তুতি নেয়া হচ্ছে। অতএব, দেখা যাক কতদূর কি হয় এবং কতটুকুইবা সাফল্য অর্জন করা যায়।