পরিবেশ দিবস ২০১৮ এর মুল উপপাদ্য বিষয় ‘আসুন প্লাস্টিক দূষণ বন্ধ করি’।
পরিবেশ দিবস উদযাপন উপলক্ষ্যে এসআর এশিয়া ও এসএমএস এনভায়রমেন্টাল এলায়েন্স যৌথভাবে একটি গোল টেবিল আলোচনা অনুষ্ঠানের আয়োজন করেছে।
ঢাকার নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের হলরুমে ‘প্লাস্টিক দূষণ বন্ধ করি’ শীর্ষক গোলটেবিল আলোচনা অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে।
বিকাল ৩.০০ টা থেকে ৬ টা অবধি আলোচনা চলবে। আলোচনা অনুষ্ঠান শেষে থাকবে ইফতার পর্ব।
অনুষ্ঠানটি পরিচালনা করবেন এসআর এশিয়ার বাংলাদেশ পরিচালক মিস সুমাইয়া রশিদ। ‘ক্ষুদ্র প্লাস্টিক-নীরব ঘাতক’ শীর্ষক প্রেজেন্টেশন দিবেন এসএম এনভায়রনমেন্টাল এলায়েন্সের সিইও মি. আব্দুল আলিম। প্যানেল ডিসকাসনে অংশগ্রহণ করবেন, ইউনাইটেড গ্রুপের চেয়ারম্যান হাসান মাহমুদ রাজা, UNIDO এর বাংলাদেশ প্রতিনিধি মি. জাকিউজ্জামান, বাংলাদেশ ব্যাংকের এফএসএসপি বিভাগের এনভায়রনমেন্টাল রেগুলেশনস কমপ্লায়েন্স স্পেশালিস্ট মি. ড. ইফতেখারুল আলম এবং নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর মি. প্রফেসর আতিকুল ইসলাম।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পরিবেশ ও বন মন্ত্রণালয়নের মাননীয় মন্ত্রী মি. আনিসুল ইসলাম মাহমুদ।
উক্ত আলোচনা অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারবেন আপনিও। অংশগ্রহণ করতে এখুনি রেজিস্ট্রেশন করুন। রেজিস্ট্রেশন ফি একদম ফ্রি। আসন সংখ্যা সীমিত।