ঢাকা বুধবার, জুন ২৪, ২০২৬

আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিউটিশিয়ান জাভেদ হাবিবের প্রশিক্ষন গাজীপুরে

মাত্রাতিরিক্ত জনসংখার চাপে দেশের কর্মসংস্থান যখন হুমকির মুখে।কর্মসংস্থানের অভাবে হিমসিম খাওয়া এই বাংলাদেশে নতুন যে কোন উদ্য়েগ তখন আমাদের দেখায় আসার আলো।বাংলার সংস্কৃতির সাথে মিশে থাকা রূপচর্চার বিষয়টি এক সময় পরিবারের মাঝেই সীমাবব্ধ ছিল।কিন্তু কালের বিবর্তনে যার চাহিদা যার দিনকে দিন শহর থেকে প্রত্যন্ত গ্রাম পর্যন্ত বিস্তারলাভ করছে ভিন্ন আঙ্গিকে।বিউটিপারলারের কর্মী,বিউটিশিয়ান  আমাদের সমাজের এখন গুরুত্বপূর্ণ পেশার মর্যাদা লাভ করেছে।এক সময় গার্মেন্টস পেশাকেও অবহেলায় দেখতো আজ এদেশের মানুষের মাঝে পেশাগত বৈষম্য অনেকটাই দূর হতে চলেছে।আর নারীদের বেলায় এই বিউটিশিয়ান বা বিউটিপারলারের শ্রম দেয়া এখন আর চ্যালেঞ্জ নয়।এমনটাই বলছিলেন-রৌজ লিপি বিশ্বাস।আবহমান কাল ধরে চলে আসা রূপচর্চার ধারবাহিকতাই হচ্ছে আজকের এই বিউটিপার্লার শিল্প।যার দ্রত বিস্তার লাভের কারনে বেকারত্ত থেকে দূরে থাকছে দেশ।
সে চাহিদাকে সামনে রেখে শিক্ষিত নারীরা নিজেদের বিউটিশিয়ান পেশায় ক্যারিয়ার গড়ে তুলতে উদ্যোগী হচ্ছেন। সোমবার দিনব্যাপী গাজীপুর শহরের ভূরুলিয়া এলাকার সোনার তরী কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে প্রফেশনাল বিউটিশিয়ানদের প্রশিক্ষণ কর্মশালা।

আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিউটিশিয়ান জাভেদ হাবিব প্রশিক্ষণ গ্রহনার্থীদের হাতে সার্টিফিকেট তুলে দেন।জাতীয় পর্যায়ে পুরস্কার প্রাপ্ত গাজীপুর শহরের শিমুলতলী অঙ্গনা বিউটিপার্লরের উদ্যোগে পেশার দক্ষতা বাড়াতে গাজীপুর ছাড়াও নেত্রকোনা, ময়মনসিংহ ও নরসিংদী জেলা সহ বিভিন্ন এলাকার শতাধিক বিউটিশিয়ান ও পার্লারের উদ্যোক্তা প্রশিক্ষণ কর্মশালায় অংশ নেন। বিউটিশিয়ান পেশায় নারীদের উদ্বুদ্ধ করতে রূপচর্চার চাহিদা, ভবিষ্যৎ ও অর্থ উপার্জনের ক্ষেত্র সর্ম্পকে নানা দিক কর্মশালায় তুলে ধরেন প্রশিক্ষক জাভেদ হাবিব। দিনব্যাপী সেমিনারে অন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বিউটিশিয়ান জায়েদ হাবিব রূপচর্চায় উদ্বুদ্ধ করণ, আকর্ষনীয় হেয়ার স্টাইল, নিউ কালারিং টেকনিক, লোটাস হাইলাইটিং, কেরোটিন ও পেশা হিসেবে বাংলাদেশে রূপচর্চার ভবিষ্যৎ প্রশিক্ষণার্থীদের সামনে তুলে ধরেন। জাভেদ হাবিব হেয়ার এন্ড বিউটির কর্মকর্তা রমেশ বাবু জানান, কাস্টমারের চাহিদা থাকায় প্রশিক্ষণের উদ্যোক্তা অঙ্গনা বিউটিপার্লরের তত্বাধানে গাজীপুরে একটি সেলুন করা হবে। তিনি আরো জানান, আগামী এক বছরের মধ্যে বিভিন্ন জেলা শহর সহ সারাদেশে জাভেদ হাবিব হেয়ার এন্ড বিউটির সহায়তায় একশ সেলুন করা হবে।
অঙ্গনা বিউটিপার্লরের প্রোপাইটর রৌজ লিপি বিশ্বাস জানান, বিউটিপার্লারে রূপচর্চা একটি শিল্প।স্বাস্থ্যসম্মত রূপচর্চার জন্য অবশ্যই বিউটিশিয়ানদের প্রশিক্ষণ প্রয়োজন। তাই আন্তর্জাতিক মানের প্রফেশনাল প্রশিক্ষক দিয়ে একদিনের প্রশিক্ষণ দেয়া হয়েছে। জাভেদ হাবিব প্রশিক্ষণার্থীদের হাতে সনদ তুলে দিয়েছে।