ঢাকা বৃহস্পতিবার, জুন ২৫, ২০২৬

দেশে-বিদেশে তাঁতের শাড়ির জন্য যে জেলাটি সবার কাছে সুপরিচিত তার নাম টাঙ্গাইল জেলা।

দেশে-বিদেশে তাঁতের শাড়ির জন্য যে জেলাটি সবার কাছে সুপরিচিত তার নাম টাঙ্গাইল জেলা।  টাঙ্গাইল জেলার আয়তন  ৩৪২৪.৩৮ বর্গ কি.মি।

আতিয়া মসজিদ, শাহ্ আদম কাশ্মিরির মাজার- দেলদুয়ার, পরীর দালান, খামার পাড়া মসজিদ ও মাজার – গোপালপুর, ঝরোকা, সাগরদিঘি, গুপ্তবৃন্দাবন, পাকুটিয়া আশ্রম, ধলাপাড়া চৌধুরীবাড়ী, ধলাপাড়া মসজিদ –ঘাটাইল, ভারতেশ্বরী হোমস্, মহেড়া জমিদার বাড়ী/পুলিশ ট্রেনিং সেন্টার, মির্জাপুর ক্যাডেট কলেজ, পাকুল্লা মসজিদ, কুমুদিনী নার্সিং স্কুল /কলেজ- মির্জাপুর, নাগরপুর জমিদার বাড়ি, পুন্ডরীকাক্ষ হাসপাতাল, উপেন্দ্র সরোব, গয়হাটার মট, তেবাড়িয়া জামে মসজিদ, পাকুটিয়া জমিদার বাড়ী ইত্যাদি- নাগরপুর

Tangailবঙ্গবন্ধু সেতু , এলেঙ্গা রিসোর্ট , যমুনা রিসোর্ট, কাদিমহামজানি মসজিদ – কালিহাতী দর্শন করতে করতে ক্লান্ত হয়ে যাবেন আপনি।

ঢাকা থেকে টাঙ্গাইলে দুইটি উপায়ে ভ্রমণ করা যায় যথা:সড়ক পথ ও রেল- পথ। ঢাকা থেকে টাঙ্গাইল রুটে যে কয়েকটি বাস চলাচল করে তার মধ্যে নিরালা পরিবহন অন্যতম। কমলাপুর রেল স্টেশন থেকে টাঙ্গাইল ও সিরাজগঞ্জ রুটে যে কয়েকটি  ট্টেন চলাচল করে যমুনা এক্সপ্রেস ও অগ্নিবীনা তার মধ্যে অন্যতম।