নগদ ক্যাশ দেখাতে না পারলে থাই ইমিগ্রেশন আপনাকে সে দেশে ঢুকতে নাও দিতে পারে। এ বছরের ৯ই জুন থেকে কার্যকর হচ্ছে এই শর্তাবলী। কাজেই এই বিষয়ে সতর্ক থাকুন থাইল্যান্ডে ভ্রমণে আগ্রহী টুরিস্ট গন।তাই থাইল্যান্ড ভ্রমণের আগেই নগদ ক্যাশ নিয়ে সতর্ক থাকা এখন জরুরী বিষয়।
সর্বশেষ তথ্য অনুযায়ী, থাইল্যান্ড ভ্রমণের জন্য ভিসার আবেদনের সময় তহবিলের প্রমাণ হিসেবে জনপ্রতি ন্যূনতম ১০,০০০ থাই বাথ সাথে রাখার পরামর্শ দেওয়া হয়। একবার থাইল্যান্ড ভিসা হয়ে গেলে, সেখানে পৌঁছানোর পর আপনার আর প্রকৃত তহবিল দেখানোর প্রয়োজন হয় না। কিন্তু আপনার জাতীয়তা এবং আপনার দেশের সাথে তাদের আস্থার মাত্রার উপর নির্ভর করে।থাইল্যান্ড পৌঁছানোর পর তারা আপনার কাছে থাকা প্রকৃত তহবিল দেখাতে বলতে পারে। এছাড়াও পরিবারের সদস্য সংখ্যার উপর নির্ভর করে তাদের আরও বেশি পরিমাণ অর্থ দেখাতে হতে পারে।