ঢাকা সোমবার, জুন ১, ২০২৬

জীবনের বাস্তবতায় স্কাউটিং

ছাত্রজীবনে নিজেকে সময় উপযোগী করে তোলায় স্কাউটিং হচ্ছে একটি অনুসরনীয় পথ। কর্মমুখীবিনোদন আর সময়কে কাজে লাগানোর সেরা সংগঠন হচ্ছে স্কাউট। সকল অপেক্ষার অবসান ঘটিয়ে “স্কাউটিং করি, সুন্দর জীবন গড়ি” থিম নিয়ে গাজীপুরের বাহাদুরপুর রোভার স্কাউট প্রশিক্ষণ কেন্দ্রে আনুষ্ঠানিকভাবে শুরু হল ১৪তম আঞ্চলিক স্কাউট সমাবেশ ২০১৮।স্কাউটদের মিলন মেলা হল-সমাবেশ,এই সমাবেশে মধ্যমে দেশের সকল  স্কাউট মধ্যে গড়ে ওঠে দেশপ্রেমোময় বন্ধুত্য। এক আনন্দ ঘন জমকালো আয়োজনের মধ্যেদিয়ে ১৪তম আঞ্চলিক স্কাউট সমাবেশের পর্দা উঠলো ২২ ফেব্রুয়ারি।এই সমাবেশ চলবে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত। গেল বৃহস্পতিবারের ফাগুণময় গোধুলী বেলায় গাজীপুরের বাহাদুরপুরের রোভার স্কাউট প্রশিক্ষণ কেন্দ্রে স্কাউট সমাবেশের উদ্বোধন করেন বাংলাদেশ স্কাউটসের সভাপতি এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সমন্বয়ক (এসডিজি) মোঃ আবুল কালাম আজাদ।
বাংলাদেশ স্কাউটসের ঢাকা বিভাগীয় কমিশনার এম বজলুল করিম চৌধুরীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন পরিকল্পনা মন্ত্রণালয় আইএমইডি বিভাগের সচিব মোঃ মফিজুল ইসলাম, বাংলাদেশ স্কাউটসের জাতীয় কমিশনার (সংগঠন) আখতারুজজামান খান কবির, বাংলাদেশ স্কাউটসের ঢাকা অঞ্চলের ভারপ্রাপ্ত কমিশনার সৈয়দ হাফিজুল ইসলাম, গাজীপুরের জেলা প্রশাসক ড. দেওয়ান মোহাম্মদ হুমায়ূন কবীর, ঢাকার অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোহম্মদ মুনির হোসেন, ১৪তম আঞ্চলিক স্কাউট সমাবেশ সাংগঠনিক কমিটির সদস্য সচিব মোঃ মোয়াজ্জেম হোসেন ভূঞা।


১১০ বছর পূর্বে লর্ড ব্যাডেন পাওয়েল মানবতার সেবায় স্কাউটিং-এর সূচনা অনেক মানুষের জীবনকে পাল্টে দেয়। স্কাউটিংয়ের কার্যক্রম সারা পৃথিবীতে বিস্তার লাভ করেছে। মানবতা ও সেবার ব্রত নিয়ে স্কাউটরা প্রাকৃতিক দূর্যোগ কিংবা অসহায় মানুষের আর্তনাদ লাঘব করতে হাত বাড়িয়ে ছুঁটে চলছে। এই স্কাউট সমাবেশে অংশ নেয়া ছয় হাজারেরও বেশি স্কাউট, স্বেচ্ছাসেবক রোভার স্কাউট ও লিডার এখান থেকে শিক্ষা নিয়ে দেশ গড়ার কাজে নিজেরদের নিয়োজিত করবেন। যারা নিজেদের কে যোগ্য নাগরিক গড়ে তুলবেন আগামী সময়ের চ্যালেং মোকাবেলায়। এবারের স্কাউট সমাবেশে অংশ নেয়া স্কাউটরা ১২টি চ্যালেঞ্জ ও ০৬টি সেন্ট্রাল ইভেন্ট (স্কাউট কার্যক্রম)-এ অংশ নেবে। নতুন বিষয় রপ্ত করবে এবং হাতে কলমে তা প্রয়োগের সুযোগ পাবে।

এই স্কাউট সমাবেশে ঢাকা বিভাগের সকল জেলা থেকে ৫১২টি ইউনিট অংশ নিয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এবারের স্কাউট সমাবেশের বড় আকর্ষণ হলো স্কাউট আন্দোলনের প্রতিষ্ঠাতা মহামতি রবার্ট স্টিফেনশন স্মিথ লর্ড ব্যাডেন পাওয়েল অব গিলওয়েল এর ১৬১তম জন্মদিন উপলক্ষে কেক কাটা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষানুরাগী ব্যক্তি, জন প্রতিনিধি ও সাংবাদিক বৃন্দ।