এদেশের শীতকাল ভ্রমন আর বনভোজনের সবচে উৎকৃষ্ট সময়,,,,,, বাড়ির পাশের জংলা জায়গাটাও ছোট ছেলেমেয়েদের বনভোজনের চমৎকার স্পট হিসেবে ধরা হয়।। মায়ের চালের টিন থেকে আনা চাল,ডিম, ডাল, মসলাপাতি আর অন্যান্য জিনিস এনে ইট দিয়ে বানানো চুলায় আগুন ধরিয়ে চোখের পানি নাকের পানি এক করে ফু দিয়ে দিয়ে রান্না করা হয় হলুদাভ খিচুরি আর নতুন আলুর ডিম রান্না। সাথে টমেটো আর ধনেপাতার সালাদ। অনেক উপাদানগত জটিলতা থাকলেও রোদেলা দুপুরে এই খাবারই স্বর্গীয় খাবার হয়ে ওঠে।
পোষ্ট করেছনঃ সোহেল রানা/ facebook.com