সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জ আওতাধীন এলাকায় মধু আহরণ চলছে। মঙ্গলবার দুপুর ১২টায় শ্যামনগরের বুড়িগোয়ালিনী ফরেস্ট অফিস চত্বরে মধু আহরণ কর্মসূচির উদ্বোধন করেন সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য স ম জগলুল হায়দার।
১ এপ্রিল থেকে সুন্দরবনে মধু আহরণ মৌসুম শুরু হয়। যা চলবে ৩০ জুন পর্যন্ত। এ বছর মৌয়ালদের নিরাপত্তা ও বনদস্যুদের হাত থেকে রক্ষা করতে কোস্টগার্ডের টহল বাড়ানো হয়েছে।
বন বিভাগ সূত্রে, এ বছর সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জ চার হাজার মণ মধু ও এক হাজার মণ মোম আহরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা করেছে।