শহুরে কোলাহল একেবারেই নেই।শান্ত নরম, নিস্তব্ধ গোটা এলাকা। যেন এক মায়াময় স্বপ্নরাজ্য। সবুজে ঘেরা ভরপুর এই স্থানটিতে রয়েছে আধুনিক জীবন যাপনের সকল সুযোগ সুবিধা। লেকে বয়ে যাওয়া পানির শ্রোত, অপুরুপ ফুলের বাগান, সবুজ মাঠ, পুকুর-সবি রয়েছে ব্রাক বিসিডিএম-এর অপরূপ রিসোর্টগুলোকে ঘিরে। যান্ত্রিক ঢাকা শহর থেকে এখানে সময় লাগবে মাত্র এক ঘণ্টা । যারা একটু ভিন্নভাবে নিজের বিয়ে কিংবা পার্টি করতে চান, এমনকি যারা শহরের চার দেয়ালে ঘেরা কমিউনিটি সেন্টার, পার্টি সেন্টার বাইরে গিয়ে সবুজ প্রকৃতির সঙ্গে জীবনের শ্রেষ্ট মুহূর্তকে ফ্রেমে বেঁধে রাখতে চান- তারা বেছে নিতে পারেন এই রিসোর্টগুলোকে। যেখানে শুধু বিয়ে কিংবা পার্টির খাওয়া – দাওয়া করাই শেষ কথা নয়। শহরে জীবন হাফিয়ে ওঠা পরিবেশ থেকে রেহাই পেতে ঢাকার পাশে এর চেয়ে উত্তম জায়গা আর কোনটাই হতে পারে না। ব্রাক- এর রাজেন্দ্রপুর ও সাভারের ‘বিসিডিএম’– এর রিসোর্ট রয়েছে বিশাল জায়গাজুড়ে উন্মুক্ত স্থান। যেখানে বিয়ে কিংবা বিয়ের মতো বড় বড় ইভেন্টগুলো করতে পারেন অনায়াসে। এছাড়াও রিসোর্ট দুটিতে থাকা বড় বড় টাওয়ার ভবন, অডিটোরিয়াম রাজকীয় ব্যাংকোয়েট হল এবং কনফারেন্স ভেন্যুগুলোকে অনুষ্টানের জন্য বেছে নিতে পারেন অনয়াসে। অনুষ্টান শেষে ফেরার তাগিদ না থাকলে থাকার জন্য রাজকীয় সব রুম রয়েছে- যেগুলোর ক্যাটাগরি হচ্ছে- ডিলাক্স টুইন, সুপার ডিলাক্স টুইন, সুপার ডিলাক্স কুইনসহ প্রিমিয়াম সুইটও। #আনন্দ আলো