বাংলাদেশের স্বনামধন্য পোল্ট্রি, ক্যাটল ও মৎস্য খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান এলিয়া ফিডস লিঃ এর খামারী ও পরিবেশক সম্মেলন ২০২০ সাগরকন্যাখ্যাত কক্সবাজার এর অভিজাত হোটেল লং বীচে- সম্প্রতি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে কোম্পানির বিক্রয় ও অন্যান্য বিভাগের সকল স্তরের কর্মকর্তা ও কর্মচারী, খামারী ও ডিলারদের উপস্থিতিতে এলিয়া ফিডস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জনাব খন্দকার মনসুর হোসেন, কোম্পানীর প্রধান উপদেষ্টা ও বাংলাদেশ সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাগন অংশ গ্রহণ করেন।
পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করেন কোম্পানীর প্রধান উপদেষ্টা জনাব এ আর মোল্লা, সাবেক জেলা প্রশাসক, বাংলাদেশ সরকার। অনুষ্ঠানে এলিয়া গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক জনাব খন্দকার মনসুর হোসেন দিকনির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন। তিনি তার বক্তব্যে কোম্পানীর উন্নয়ন কার্যক্রমের বিস্তারিত বর্ণনা দেন এবং বর্তমানে পোল্ট্রি সেক্টরের উন্নয়নে খামারীদের করণীয় সম্পর্কে বিভিন্ন পরামর্শ দেন। মৎস্য, ক্যাটল ও পোল্ট্রি খাদ্যের গুনগত মান এবং উৎপাদনের কাঁচামাল সংগ্রহ ও গুদামজাতকরন প্রক্রিয়া সম্পর্কে তার কোম্পানীর নীতিমালা উপস্থাপন করেন। এছাড়া তিনি তার বক্তব্যে পুষ্টির চাহিদা পূরণ ও নিরাপদ খাদ্যের নিশ্চয়তা বিধানের মাধ্যমে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জন্মশত বার্ষিকীতে পোল্ট্রি শিল্পের পক্ষ থেকে “মুজিববর্ষ”কে স্মরণীয় করতে “পোল্ট্রি দিবস” উদযাপনের সিদ্ধান্তকে স্বাগত জানান।
বিক্রয় বিভাগের প্রধান জনাব মোঃ জাহাঙ্গীর আলম লক্ষ্যমাত্রা অর্জনের জন্য বিক্রয় কর্মকর্তাদের ধন্যবাদ জানান এবং ২০২০ সালের বিক্রয় লক্ষ্যমাত্রা অর্জনে সকলের সহযোগিতা কামনা করেন। তাছাড়া অনুষ্ঠানে এলিয়া ফিডস লিঃ এর প্রধান মান নিয়ন্ত্রণ কর্মকর্তা, বিক্রয় কর্মকর্তা ও বিভিন্ন জেলা থেকে আগত খামারীগন বক্তব্য রাখেন।
এছাড়া অংশ গ্রহণকারী ডিলারদের মধ্যে মোল্লা পোল্ট্রি-হরিরামপুর, যশোর, শোভন পোল্ট্রি- ভৈরব, কিশোরগঞ্জ, বাহাদুর পোল্ট্রি-নাজিরপুর, পিরোজপুর, লিজা ট্রেডার্স-শ্রীপুর, গাজীপুর, প্রমুখ তাদের বক্তব্যে সার্বিক সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
পরিশেষে শ্রেষ্ঠত্ব অর্জনকারী বিক্রয় কর্মকর্তা ও ডিলারদের মধ্যে সম্মাননা পদক প্রদান, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, র্যাফেল ড্র ও পুরস্কার বিতরন এবং প্রীতিভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।