বরিশালের পর্যটনের সম্ভাবনাকে সামনে রেখে বাংলাদেশ পর্যটন কর্পোরেশন এগিয়ে এসেছে তার কর্মকাণ্ড নিয়ে।
জীবনান্দের রূপসী বাংলা খ্যাত বরিশালের পর্যটন সম্ভাবনাকে কাজে লাগাতে পর্যটন প্রশিক্ষণের কোন বিকল্প নেই। টেকসই পর্যটন প্রশিক্ষণের মাধ্যমে পর্যটন শিল্পের বিকাশমান ধরাকে ধরে রাখার উদ্দেশ্যে বর্তমান সরকার উদ্যোগ নিয়েছে বরিশালে পর্যটন প্রশিক্ষণ কেন্দ্র নির্মানের। যার ফলে, ধান-নদী-খালের অপরূপ শোভায় শোভিত এই বরিশাল পাবে আর এক নতুন মাত্রা।
এই লক্ষে বরিশালে বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের পর্যটন প্রশিক্ষণ কেন্দ্র এবং মোজো পিঠা উৎসব উদ্বোধন করেন বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের চেয়ারম্যান এবং বরিশালের জেলা প্রশাসক.