জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদত বার্ষিকী উপলক্ষে আড়ালিয়া সরঃ প্রাঃ বিদ্যালয় ও আড়ালিয়া দক্ষিণপাড়া সরঃ প্রাঃ বিদ্যালয়ের ৪৫ জন দরিদ্র শিক্ষার্থী পরিবারের মাঝে মানবতার ঘর টোক থেকে খাতা-কলম,পেনসিল বক্স,স্কেল ,গুড়ো দুধ ,ডাল ও শাকসবজি উপহার হিসাবে বিতরণ করা হয়।প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব মোঃ আবু ইউসুফ খান, সহকারি জেলা প্রাথমিক শিক্ষা অফিসার,গাজীপুর। আর্থিক সহযোগীতায় জনাব মোঃ আবু ইউসুফ খান ,সহকারি জেলা প্রাথমিক শিক্ষা অফিসার,গাজীপুর, জনাব মোঃ জুবায়ের আলম জুয়েল সহকারি উপজেলা শিক্ষা অফিসার, কাপাসিয়া, টোক বাজার বনিক সমিতি,প্রধান শিক্ষক আলমগীর হোসেন, দুদক কর্মকর্তা মতিউর রহমান মতি। এ সময় উপস্থিত ছিলেন , প্রধান শিক্ষক মোঃ আলমগীর হোসেন, মোঃ মোজাম্মেল হক টোক, মোঃ মোজাম্মেল হক মনোহরদী, মোঃ রফিক উদ্দীন , মোঃ বেলায়েত হোসেন, মাহবুর রহমান,সহকারি শিক্ষক রাজিয়া আক্তার কলি,ফারজানা লিপি , মাহমুদা আক্তার,সাংবাদিক নুরুল আমিন শিকদার, শামীম শিকদার , আসাদুল্লাহ মাসুম, আকরাম হোসেন হিরণ, সাইফুল্লাহ লবিব সহ অনেকে। এ পর্যন্ত মানবতার ঘর থেকে ১৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪৮৪ জন হতদরিদ্র পরিবারকে শিক্ষা উপকরণ ওখাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এছাড়া ১৭১২ টি করোনায় অসহায় পরিবারকে খাদ্যসামগ্রীও ৪৮ জন এতিম হাফেজ পুড়ুয়া ছাত্রকে নগত অর্থ উপহার হিসাবে প্রদান করা হয়।