ঢাকা বৃহস্পতিবার, জুন ১৮, ২০২৬

আগামীকাল বুধবার পূর্ণিমা এবং চন্দ্রগ্রহণ

জেনে নিন আগামীকালের অনুষ্ঠানসূচীঃ

আগামীকাল বুধবার পূর্ণিমা এবং চন্দ্রগ্রহণ। মাসের দ্বিতীয় পূর্ণিমা হওয়ায় এটা ব্লু মুন। আবার চাঁদ তার কক্ষপথে ঘুরে পৃথিবীর সবচেয়ে কাছে আসায় সুপারমুন। একারণে সাধারণ চাঁদের চেয়ে অনেক বড় দেখাবে। আর হ্যাঁ! চাঁদকে রক্তের মত লাল দেখাবে বলে এটা ব্লাড মুনও।

“এক রাতে এতো চাঁদ শেষবার দেখা গিয়েছিল ১৮৬৬খ্রিষ্টাব্দে। তার দেড়শো বছর পর আবার একসাথে”

অনুষ্ঠান শুরু হবে বাংলাদেশ সময়
সন্ধ্যা ৫.৩৬ মিনিটে।
মূল অনুষ্ঠান শুরু হবে-০৬.৫১মিনিটে
সবচেয়ে উজ্জ্বল থাকবে ৭.২৯ মিনিটে।
মূল অনুষ্ঠান শেষ হবে-০৮.০৭ মিনিটে
সম্পূর্ণ অনুষ্ঠান শেষ হবে রাত ১০.০৮ মিনিটে।

এমন বিশাল আর বড় রক্তাভ চাঁদ পেতে কয়েক পুরুষ লাগে। কিন্তু বিদ্যুৎ, মোবাইল, টাকা, ইন্টারনেট লাগেনা। সূর্যগ্রহণ দেখতে ব্যবহার করা চশমাও লাগেনা। খালি চোখে সম্পূর্ণ বিশুদ্ধ চাঁদ।

এই চাঁদ হেলায় হারালে আগামী মাসে কোন পূর্ণিমাই পাবেন না। ২৮ দিনে হওয়ায় ফেব্রুয়ারি মাসে কোন পূর্ণিমাই নেই। তাই বিনামূল্যে চাঁদ দেখে ধন্য হোন। অন্যদের জানিয়ে ধন্য করুন।

ঢাকার সময় ব্যবহার করা হয়েছে। নিজের অঞ্চলের সময় প্রয়োগ করুন। আরো দাঁতভাঙা তথ্য জানতে চাইলে মন্তব্যের লিঙ্ক দেখুন।

লিখেছেনঃ Biman Dhar