ঢাকা বৃহস্পতিবার, জুন ১৮, ২০২৬

ঘুরে আসুন ঢাকার নিকটেই টাঙ্গাইল জেলায়

ঢাকার নিকটেই টাঙ্গাইল জেলা। এবারের ঈদে ঘুরে আসতে পারেন টাঙ্গাইল জেলার দর্শনীয় স্থানগুলো থেকে।

দেশে-বিদেশে তাঁতের শাড়ির জন্য যে জেলাটি সবার কাছে সুপরিচিত তার নাম টাঙ্গাইল জেলা। ঢাকা থেকে টাঙ্গাইল জেলায় যেতে সময় লাগে ৩/৪ ঘন্টা। টাঙ্গাইল জেলার আয়তন ৩৪২৪.৩৮ বর্গ কি.মি।পূর্বে ময়মনসিংহ ও গাজীপুর, পশ্চিমে সিরাজগঞ্জ, উত্তরে জামালপুর,দক্ষিণে ঢাকা ও মানিকগঞ্জ জেলা অবস্থিত।

দর্শণীয় স্থানের মাঝে রয়েছে আতিয়া মসজিদ, শাহ্ আদম কাশ্মিরির মাজার- দেলদুয়ারপরীর দালান, খামার পাড়া মসজিদ ও মাজার – গোপালপুর ঝরোকা, সাগরদিঘি, গুপ্তবৃন্দাবন, পাকুটিয়া আশ্রম, ধলাপাড়া চৌধুরীবাড়ী, ধলাপাড়া মসজিদ -ঘাটাইলভারতেশ্বরী হোমস্, মহেড়া জমিদার বাড়ী/পুলিশ ট্রেনিং সেন্টার, মির্জাপুর ক্যাডেট কলেজ, পাকুল্লা মসজিদ, কুমুদিনী নার্সিং স্কুল /কলেজ- মির্জাপুরনাগরপুর জমিদার বাড়ি, পুন্ডরীকাক্ষ হাসপাতাল, উপেন্দ্র সরোব, গয়হাটার মট, তেবাড়িয়া জামে মসজিদ, পাকুটিয়া জমিদার বাড়ী, নাগরপুরবঙ্গবন্ধু সেতু ,এলেঙ্গা রিসোর্ট ,যমুনা রিসোর্ট, কাদিমহামজানি মসজিদ – কালিহাতী প্রভৃতি। এত সব দর্শনীয় স্থানতো আর এক দিনে দেখা সম্ভব নয়, একটু সময় নিয়ে টাঙ্গাইল ভ্রমণে আপনি পাবেন ঢাকার নিকটেই ভ্রমণের অন্য রকম স্বাদ।

থাকার জন্যে টাঙ্গাইলের মধুপুরে রয়েছে আবাসিক হোটেল আদিত্য, হোটেল ড্রীম টাচ্, শালবন আবাসিক হোটেল।

ঢাকা থেকে টাঙ্গাইলে দুইটি উপায়ে ভ্রমণ করা যায়: সড়ক পথে, রেল পথে। ঢাকা থেকে টাঙ্গাইল রুটে যে কয়েকটি বাস চলাচল করে তার মধ্যে নিরালা পরিবহন অন্যতম।কমলাপুর রেল স্টেশন থেকে টাঙ্গাইল ও সিরাজগঞ্জ রুটে যমুনা এক্সপ্রেস ও অগ্নিবীনা ট্টেন চলাচল করে।