ঢাকা বৃহস্পতিবার, জুন ২৫, ২০২৬

এক রাত হোটেল কক্ষ ভাড়া ৮৩,২০০ মার্কিন ডলার, ‘রয়্যাল পেন্টহাউজ সুইট’

বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল হোটেল সুইটটি সম্মেলনের শহর জেনেভায়। হোটেল প্রেসিডেন্ট উইলসনের ‘রয়্যাল পেন্টহাউজ সুইট’ এ এক রাত কাটাতে গুণতে হয় ৮৩ হাজার ২শ মার্কিন ডলার।

রয়্যাল পেন্টহাউজ সুইটের রয়েছে ১২টি শয়নকক্ষ, ১২টি মার্বেল স্নানঘর। কক্ষে বসেই দেখা যায় আলপস পবর্ত ও জেনেভা হৃদ। এ হোটেলের অতিথি হচ্ছেন বিল গেটস, মাইকেল ডগলাসের মতো বিত্তশালীরা।