ঢাকা মঙ্গলবার, জুন ৯, ২০২৬

আলোর ফেরিওয়ালা এবার মানবতার বাতিঘরে

মহামারী করোনার আক্রান্ত যখন পৃথিবীব্যাপী মানুষ। ব্যাতিক্রমী চিন্তার মানুষগুলো তখন কি আর বসে থাকে? তেমনি এক জন আলোর বাতিঘরে কাজ করতে থাকা মানুষ মোমতাজ উদ্দিন।যিনি কিছু ব্যতিক্রমী চিন্তা ধারায় ডুবে থাকতেন সব সময়। টোকের উজলিদীঘির পাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধানশিক্ষক মোমতাজ উদ্দিন। করোনারসংকটের শুরু থেকেই অসহায় মানুষের পাশে থেকে খাদ্য সামগ্রী দেওয়ার জন্য চালু করেন মানবতার ঘর নামে একটি মাধ্যম। গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার টোক ইউনিয়নে শুরু এই মানবতার ঘর। যেখান থেকে এ পর্যন্ত ইউনিয়নের ১৫১২ পরিবারবারকে খাদ্য সহায়তা দেওয়া হয়েছে। নতুন করে গত শনিবার (৩১ মে) ২২টি প্রাথমিক বিদ্যালয়ে খাদ্য সামগ্রী দেওয়ার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। প্রথম দিন কেন্দুয়াব সরকারি প্রাথমিক বিদ্যালয়, ভেঙ্গুরদী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও উজুলী বড়দিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অসহায় হতদরিদ্র শিক্ষার্থীদের পরিবারের কাছে খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়েছে। যেখানে ছিল তেল, ডাল, আলু, বেগুন, মিষ্টি কুমড়া, চাল কুমড়া, প্রথম দিন ৩টি বিদ্যালয়ের ৬০ জন শিক্ষার্থীর মাঝে খাবার বিতরণের মাধ্যমে এ কার্যক্রম উদ্ধোধন করেন কাপাসিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান এড. মোঃ আমানত হোসেন খান।

মনবতার ঘরের প্রতিষ্ঠাতা শিক্ষক মোমতাজ উদ্দিন বলেন,এলাকাবাসী ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় টোক ইউনিয়নের মোট ২২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হতদরিদ্র শিক্ষার্থীদের মাঝে পর্যায়ক্রমে এ খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া হবে। ইতিমধ্যে মাননীয় গাজিপুর জেলা প্রশাসক মহোদয় আমাদের এই উদ্যোগে যে কোন সহয়তার কথা জানিয়াছেন। এছাড়াও মানবতার ঘরের মানবিক কাজে দেশ ও দেশের বাহির থেকে অনেক পাশে দাঁড়িছেন। এভাবে কাজ করতে পারলে যে দেশের তথা যে কোন এলাকার যে কোন সংকটের অবশ্যই পরিবর্তন আসবে। সেখান থেকেই শুরু হবে মানবতার জয়গান।